আমার খুব জানতে ইচ্ছে করে একটা বিষয়ে। আপনারা যারা চাকরিজীবনে এসে সকাল বিকাল সকল বিষয়ে পলিটিক্স করেন নিজের অফিসের যাবতীয় লোকজনের সাথে। ছোট থেকে বড় সকল বিষয় নিয়েই যখন আপনারা খুবই নিচু মানের পলিটিক্স করে যান অকপটেই। আমার খুব জানতে ইচ্ছে করে শিক্ষাজীবনে আপনারা কি পলিটিক্স করার সুযোগ পান নাই নাকি আপনাদের পলিটিক্স করতে দেয়া হয়নাই? আপনাদের তো শিরায় শিরায় পলিটিক্স। আপনারা চাকরি কেনো করতে আসছেন?আপনাদের তো থাকার কথা রাজপথে, টকশোর টেবিলে, জাতীয় সংসদে। আপনাদের জন্য এসব চার দেয়ালের অফিস নয়। কারন আপনাদের জন্য চাকরি নয়…