অফিস পলিটিক্স 🥴
Reviewed byJonogoner Kotha· সম্পাদকীয় দল·
আমার খুব জানতে ইচ্ছে করে একটা বিষয়ে। আপনারা যারা চাকরিজীবনে এসে সকাল বিকাল সকল বিষয়ে পলিটিক্স করেন নিজের অফিসের যাবতীয় লোকজনের সাথে। ছোট থেকে বড় সকল বিষয় নিয়েই যখন আপনারা খুবই নিচু মানের পলিটিক্স করে যান অকপটেই। আমার খুব জানতে ইচ্ছে করে শিক্ষাজীবনে আপনারা কি পলিটিক্স করার সুযোগ পান নাই নাকি আপনাদের পলিটিক্স করতে দেয়া হয়নাই? আপনাদের তো শিরায় শিরায় পলিটিক্স। আপনারা চাকরি কেনো করতে আসছেন?আপনাদের তো থাকার কথা রাজপথে, টকশোর টেবিলে, জাতীয় সংসদে। আপনাদের জন্য এসব চার দেয়ালের অফিস নয়। কারন আপনাদের জন্য চাকরি নয়। আপনাদের জন্য রাজনীতিই শ্রেয়। 🔥
ইফতারের আগে একদম সত্যি সত্যি করে মন থেকে খুব করে আপনাদের মানসিক সুস্থতার জন্য আল্লাহপাকের কাছে দোয়া করে দিলাম। আল্লাহপাক আপনাদের মানসিক সুস্থতা দান করুক এটাই চাই। এই পোস্টখানা বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা থেকে লিখা। দয়া করে উপরে লেখা পোস্টখানা পড়ে কেউ মনে কোনো ধরনের আঘাত নিবেন না। আপনাদের আসলে আঘাত নেয়া উচিত না, আপনাদের উচিত লজ্জা পাওয়া। কারন লজ্জা ইমানের অঙ্গ। 🖤
৩-রা মার্চ ২০২৬. রমজানের সময়কার লিখা...
Comments