মহাকাশের অন্তে, এক অতিসাধারণ মানুষের স্বীকারোক্তি
Published directly by an author; reviewed after publication.How this works
মানুষ হিসেবে আমি নিজেকে নিতান্তই একজন ক্ষুদ্র এবং অতিসাধারণ মানুষ মনে করি সবসময় এবং এটাই মনে করতে চাই সবসময়। আসমান এবং জমিনের এই মধ্যস্তরে এই সমাজ এবং রাষ্ট্রে আমি যা কিছু দেখি আর যা কিছু বুঝি সেক্ষেত্রে আমি আমার মস্তিষ্ক এবং বিবেকের কাছে সবসময় একটাই প্রশ্ন রাখি সেটা হলো - আমি স্রষ্টা থেকে প্রেরিত এবং সেই স্রষ্টার কাছেই যাবো। দুনিয়ার এই ক্ষুদ্র এবং ক্ষণস্থায়ী জীবনে স্রষ্টার বাকী সব সৃষ্টির মতো আমিও এই পৃথিবীতে আমার নসিবে রাখা সময়টুকু পার করে যাচ্ছি। বাকীদের মতো আমিও স্রষ্টার এক অতিসাধারণ সৃষ্টি। স্রষ্টাকে খুশি করার মতো বিশেষ কিছু করতে না পারলেও আমার মস্তিষ্ক এবং বিবেক সবসময় আমায় একটি কাজই করিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দিয়ে গিয়েছে বুঝ হওয়ার পর থেকে এই অব্দি আর সেটা হলো খুবই সাধারণ এক বিষয়, তা হলো ইনসাফ। স্রষ্টার সৃষ্টির সাথে ইনসাফ। ব্যস এইটুকুই। বিশেষ কিছুনা... ইনসাফ সর্বক্ষেত্রে প্রযোজ্য।কোনো বিশেষ ক্ষেত্রের জন্য নয়।
কারন অনন্ত মহাকালের এই যাত্রা অসীম মহাকাশের সেই অন্তে...🍂
Comments