বছর ঘুরলেই বাসা ভাড়া বাড়ে, বেতন বাড়ে না
7 বার দেখা হয়েছে
ঢাকা বা চট্টগ্রামে একটা পরিবারের আয়ের অর্ধেকের বেশি চলে যায় বাসা ভাড়ায়। জানুয়ারি এলেই বাড়িওয়ালা নোটিশ দেন, আর ভাড়াটিয়ার হাতে থাকে দুটো পথ: মেনে নেওয়া অথবা মালপত্র নিয়ে আরও দূরে সরে যাওয়া।
ভাড়া নিয়ন্ত্রণের আইন আছে, কিন্তু সেটা কেউ মানে না, আর মানানোর কেউ নেই। অগ্রিম, চুক্তিপত্র, রসিদ—কোনোটাই নিয়মে চলে না। যারা বস্তিতে থাকেন তাদের অবস্থা আরও অনিশ্চিত; উচ্ছেদ হয় নোটিশ ছাড়াই।
আমাদের চাওয়া: প্রতিটি ভাড়ার লিখিত চুক্তি ও রসিদ বাধ্যতামূলক হোক, বছরে ভাড়া বাড়ানোর একটা যৌক্তিক সীমা থাকুক, সিটি করপোরেশনে ভাড়াটিয়ার অভিযোগের ডেস্ক থাকুক, আর নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি আবাসন কাগজে নয়, ইটে দেখা যাক।
মন্তব্য