প্রতিদিন বাজারে গিয়ে নতুন দাম শুনি
1 বার দেখা হয়েছে
সকালে যে দামে পেঁয়াজ কিনেছি, বিকেলে সেটাই বেড়ে গেছে। চাল, ডাল, তেল, ডিম, সবজি—কোনোটাই গত বছরের দামে নেই। মধ্যবিত্ত হিসাব করে চলে, কিন্তু নিম্ন আয়ের মানুষ এখন হিসাব করার সুযোগও পাচ্ছে না; তারা খাবারের পরিমাণ কমাচ্ছে।
সমস্যাটা শুধু বিশ্ববাজার নয়। পাইকারি থেকে খুচরা পর্যন্ত কয়েক হাত ঘুরে দাম দ্বিগুণ হয়ে যায়, আর তদারকি হয় কেবল ঘোষণায়। আমরা চাই বাজার মনিটরিং নিয়মিত হোক, কারা মজুত করছে তার তালিকা প্রকাশ হোক, আর টিসিবির ট্রাক শুধু শহরে নয়, উপজেলায়ও যাক।
বেতন যদি না বাড়ে, অন্তত দামের লাগাম টানুন। একটা পরিবার শুধু বেঁচে থাকার জন্য যদি সারা মাস কাজ করে, তাহলে বাকি সব উন্নয়নের গল্প তার কাছে পৌঁছায় না।
মন্তব্য