ইন্টারনেট এখন বিলাসিতা নয়, তবু দাম বিলাসিতার মতো
15 বার দেখা হয়েছে
ক্লাস, চাকরির আবেদন, ব্যাংকের কাজ, এমনকি সরকারি সেবা—সবই এখন অনলাইনে। কিন্তু এক জিবি ডেটার দাম আর তার গতি দেখলে মনে হয় ইন্টারনেট এখনও শহরের কিছু মানুষের জিনিস। গ্রামে নেটওয়ার্ক পেতে ছাদে উঠতে হয়।
ফ্রিল্যান্সিং করে যে তরুণেরা বিদেশি মুদ্রা আনছেন, তাদের সবচেয়ে বড় শত্রু হঠাৎ নেটওয়ার্ক চলে যাওয়া। আর ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডেটা গায়েব হওয়াটা কোন যুক্তিতে ঠিক, তা কেউ বোঝায় না।
আমাদের প্রস্তাব: ইন্টারনেটকে মৌলিক সেবা হিসেবে দেখা হোক, ডেটার দাম ও গতির মান প্রকাশ্যে তুলনা করার ব্যবস্থা থাকুক, সরকারি স্কুল-কলেজে বিনামূল্যে ওয়াই-ফাই আসুক, আর গ্রাম-শহরের ব্যবধান কমাতে টাওয়ার বসানোর লক্ষ্য জনসমক্ষে জানানো হোক।
মন্তব্য