বিশ্বাস ভাঙলে, সম্পর্ক নয় মানুষটাই হারিয়ে যায়
পর্যালোচনা করেছেনJonogoner Kotha· সম্পাদকীয় দল·
যারেই জীবনে আপন বা ভালো মনে কইরা বিশ্বাস কইরা কিছু একটা করতে দিস সে বা তারা আপন বলেন ভালো বলেন আর বিশ্বাস যেটাই বলেন এই তিন বিষয়ের যেই উজ্জ্বল দৃষ্টান্ত দেখাইছে যে আপন, ভালো আর বিশ্বাস এই তিন বিষয় থেকেই আমার বিশ্বাস উইঠা গেছে একেবারে।
আপনি কাউকে আপন ভাবেন বা ভালো ভাবেন অথবা খুব বিশ্বাস করেন এতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ অপরপ্রান্তের মানুষগুলা যদি আপনার আপন ভাবার সংজ্ঞাকে দুর্বলতা ভেবে তার প্রতি আপনার আগ্রহ বিশ্বাস নিয়ে চালাকি করতে মত্ত হয়ে পড়ে তাহলে বুঝে নিতে হবে এই ধ্বংস শুরু। এখানে প্রকৃতপক্ষে ধ্বংসটা মূলত আপনার না তার। কারণ আপনি না হয় তার দ্বারা কয়েকবার ক্ষতিগ্রস্ত হবেন তবে একটা সময় আপনি ঠিকই তার চালাকি বুঝে উঠবেন অতঃপর আপনি নিজেকে তার থেকে সরিয়ে নিবেন। এতে করে আপনার দ্বারা তার জীবনে যে ইনপুট যেতো সেই ইনপুট দেয়া থেকে নিজেকে সরিয়ে আনবেন। কারণ আপনি চাইবেন না বারবার প্রতারিত হতে বা চালাকি স্বীকার হতে। এমন যেমন আপনি করবেন ঠিক তেমন সেই ব্যক্তির জীবনের সাথে জড়িত বাকি মানুষরাও করবে। সুতরাং কে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ধ্বংস হচ্ছে এই সমীকরণ ক্লিয়ার।
বেলশেষে একটা কথাই বলবো সেটা হলো বিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।এটার সাথে চালাকি যায়না আসলে।
মন্তব্য · ১